| সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ শেয়ার অধিগ্রহণ করা হবে ড্রাগন ক্যাপিটাল ম্যানেজমেন্ট (এইচকে) লিমিটেডের কাছ থেকে।
কোম্পানি সূত্র জানায়, ব্যবসার পরিধি বাড়ানো এবং দীর্ঘমেয়াদে বাজারে অবস্থান আরও শক্তিশালী করতেই এ কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্পোরেট ঘোষণার প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন মূল্যসীমা ছাড়া সম্পন্ন হবে। অর্থাৎ, এদিন শেয়ারের দর স্বাভাবিক সার্কিট ব্রেকারের সীমা প্রযোজ্য হবে না।
এছাড়া আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় ৭ টাকা ৭২ পয়সা বেড়েছে। প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং বিনিয়োগে ভালো রিটার্নের কারণে নগদ প্রবাহে এ উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Posted ১২:২০ পিএম | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity