ফেব্রুয়ারির ১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

  |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ফেব্রুয়ারির ১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স
Share

জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন রমজানকে সামনে রেখে প্রবাসী আয়ের প্রবাহে জোরালো গতি দেখা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা মাস শেষে ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই প্রবাসী আয়ের বড় অঙ্ক দেশে এসেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসটি রেমিট্যান্সের দিক থেকে উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে দেশে ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ডিসেম্বরে আসে ৩.২২ বিলিয়ন ডলার এবং সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার এসেছিল গত বছরের মার্চে, ঈদুল ফিতরকে ঘিরে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,১৫৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। মাসভিত্তিক হিসাবেও ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৫৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম-৬) অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২৯.৮৬ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে অবৈধ হুন্ডি কমে আসা এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা এখন বৈধ পথে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com