| শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঠাকুরগাঁওয়ে ব্যবসা উন্নয়ন সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্প্রতি ঠাকুরগাঁওয়ের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, সভাপতির দায়িত্বে ছিলেন জিএম (উন্নয়ন) মো. হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম (উন্নয়ন) মো. বজলুর রহমান এবং ডিজিএম (উন্নয়ন) মো. মানিক মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উক্ত শাখা কার্যালয়ের আওতাধীন সকল শাখা অফিসের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Posted ২:১৭ পিএম | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity