| সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
মেয়াদোত্তীর্ণ বীমা দাবির অর্থ পরিশোধে গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রেখে চেক হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির একজন গ্রাহক চুমকি মহাজনকে প্রায় ৫০ লাখ ৩ হাজার ৭৬০ টাকা প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন লালখান বাজার অফিসের ইনচার্জ গৌতম কুমার চৌধুরী, জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময় শেষে বীমা দাবির দ্রুত নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বীমা খাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলেও উল্লেখ করা হয়।-বিজ্ঞপ্তি
Posted ১২:৫৪ পিএম | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity