শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও হলেন ইমতিয়াজ ইউ আহমেদ

  |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও হলেন ইমতিয়াজ ইউ আহমেদ
Share

মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ ইউ. আহমেদ।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আর্থিক খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবী ব্যাংকটির ব্যবসা সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন।

এর আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি–এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও কেপিএমজি রহমান রহমান হক-এ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

ব্যাংকিং খাতে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি, কমপ্লায়েন্স ও রপ্তানি অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা রয়েছে ইমতিয়াজ ইউ. আহমেদের।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৮ পিএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com