| শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
রংপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। অনুষ্ঠানে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রংপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বিআইএফ-এর প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
এ ছাড়া, বিভিন্ন বিভাগ ও অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। অনুষ্ঠানে গ্রাহকদের হাতে দাবি নিষ্পত্তির চেক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, দ্রুত ও স্বচ্ছভাবে দাবি পরিশোধ প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে কোম্পানির ব্যবসা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় রংপুর অঞ্চলের সার্বিক ব্যবসা কার্যক্রম, প্রিমিয়াম আহরণ, দাবি নিষ্পত্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেষে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
Posted ৫:০৩ এএম | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity