শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংকার্স ক্লাবের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক রশীদ নির্বাচিত

  |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ব্যাংকার্স ক্লাবের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক রশীদ নির্বাচিত
Share

ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড–এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে মো. রাশেদ আকতার এবং সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হয়েছেন। সর্বাধিক ভোট পেয়ে তারা এ দায়িত্ব অর্জন করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কর্মকর্তা প্রান্ত সরকার তপু ফলাফল ঘোষণা করেন। এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সার্বজনীন ব্যাংকার্স পরিষদ—এই দুই প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল জয়লাভ করে। অন্যদিকে সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয় সার্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস এবং সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মোহাম্মদ লুৎফুল হাবিব, এম. এম. সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ. ক. ম. রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর এবং আজমেরী সুলতানা। নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৭ পিএম | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com