| রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে সমাধানের জন্য নতুন প্রবিধানমালা চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিস্পিউট) রেগুলেশনস, ২০২৬’ শিরোনামের এ বিধিমালা গত ১০ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের অভিযোগ গ্রহণ, যাচাই ও নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অভিযোগ দাখিল থেকে শুরু করে পর্যালোচনা ও চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হবে, যা বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও সহজ করবে।
এ সংক্রান্ত বিধিমালা ও প্রয়োজনীয় ফরমগুলো ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বিনিয়োগকারীরা সেখানে থেকে অভিযোগ দাখিল ও নিষ্পত্তির বিস্তারিত নির্দেশনা জানতে পারবেন। নতুন প্রবিধানমালা ও এই সংশ্লিষ্ট ফরম নিম্নোক্ত ওয়েব লিংকে পাওয়া যাবে- https://www.dsebd.org/SettlementofDisputeRegulationse.php
Posted ১১:০৩ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity