শিরোনাম >>
শিরোনাম >>

অংশগ্রহণমূলক বাজেটের জন্য এনবিআর’র প্রস্তাব আহ্বান

  |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট

অংশগ্রহণমূলক বাজেটের জন্য এনবিআর’র প্রস্তাব আহ্বান
Share

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে অংশীদারিত্ব ও বাস্তবমুখী নীতিমালার ভিত্তি গড়তে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলোর কাছে প্রস্তাবনা চেয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, দেশের সকল চেম্বার, ট্রেড অ্যাসোসিয়েশন এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনকে তাদের বাজেট প্রস্তাব ১৫ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কাছে লিখিতভাবে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, প্রস্তাবের একটি সফটকপি ই-মেইল ঠিকানা nbrbudget2026@gmail.com-এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়ণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। এবারের বাজেটকে অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়নিষ্ঠভাবে রূপায়ণ করতে প্রতিষ্ঠানটি সব পর্যায়ের করদাতা, শিল্প ও বণিক সমিতি, গবেষণা প্রতিষ্ঠান এবং দেশের বুদ্ধিজীবী মহলের মতামত গ্রহণ করছে।

এবারের আহ্বান বিশেষভাবে জোর দিচ্ছে যে, যারা রাজস্ব সংগ্রহ কার্যক্রমকে আরও কার্যকর ও বিশ্লেষণধর্মী করতে আগ্রহী, তারা সক্রিয়ভাবে প্রস্তাব জমা দিতে পারবেন, ফলে বাজেট প্রক্রিয়া হবে আরও প্রতিনিধিত্বশীল ও বাজারমুখী।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৮ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com