স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯,২১৪ টাকা

  |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯,২১৪ টাকা
Share

টানা ছয় দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দামে বড় সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

বুধবার (৪ মার্চ) সকালে জারি করা বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্যহ্রাস করা হয়েছে। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা, ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা

এর আগের দিন (৩ মার্চ) বাজুস ভরিতে ৩,৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৩৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৯৩ বার।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ৬৪১ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। অন্যান্য ক্যাটাগরিতেও অনুরূপ হারে দাম কমানো হয়েছে।

রুপার ক্ষেত্রেও চলতি বছরে ২২ বার দর সমন্বয় হয়েছে-যার মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৮ বার কমেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৬ এএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com