| সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট
দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে ভরিতে মোট ১২ হাজার ৪৮০ টাকা কমেছে।
সোমবার (৯ মার্চ) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ৪ মার্চ ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা কমে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৪ বার বাড়ানো ও ১৪ বার কমানো হয়েছে।
Posted ১১:৩০ এএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity