সোনার বাংলা ইন্স্যুরেন্সের নেতৃত্বে আবারও সামসুল হুদা

  |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট

সোনার বাংলা ইন্স্যুরেন্সের নেতৃত্বে আবারও সামসুল হুদা
Share

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সামসুল হুদার পুনঃনিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন অনুমোদন অনুযায়ী সামসুল হুদা ৫ মার্চ ২০২৬ থেকে আগামী তিন বছরের জন্য সোনার বাংলা ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বীমা পেশাজীবী মো. সামসুল হুদা দেশের নন-লাইফ বীমা খাতে প্রায় ৩৭ বছরের কর্মঅভিজ্ঞতা অর্জন করেছেন। সোনার বাংলা ইন্স্যুরেন্সে যোগদানের আগে তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ইন্স্যুরেন্স বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৪ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com