শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আলোচনা সভা অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আলোচনা সভা অনুষ্ঠিত
Share

আন্তর্জাতিক নারী দিবসে নারী কর্মীদের অংশগ্রহনে আলোচনা সভা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। রোববার (৮ মার্চ) কোম্পানির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান কার্যালয়ের সকল নারী কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অবলিখন বিভাগের এভিপি ফরিদা বেগম লিটা ও সংস্থাপন বিভাগের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, এইচআরডি প্রধান মো. এনামুল হক ও তাকাফুল বীমার কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠান সমন্বয় করেন জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।

ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ক্ষেত্রে উন্নয়নে নারীর অংশ গ্রহন রয়েছে। নারীর সহযোগিতা ছাড়া আমাদের ব্যক্তি, পারিবারিক ও সমাজ জীবনে কোন উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন ন্যাশনাল লাইফে নারীদের কর্মপযোগী পরিবেশ রয়েছে ও বিপুল সংখ্যক নারী নিয়োজিত রয়েছে।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৫২ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com