ঈদের ছুটিতে ১৮-১৯ মার্চ কিছু এলাকায় সীমিতভাবে খোলা থাকবে ব্যাংক

  |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ঈদের ছুটিতে ১৮-১৯ মার্চ কিছু এলাকায় সীমিতভাবে খোলা থাকবে ব্যাংক
Share

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা সীমিত লোকবলের মাধ্যমে খোলা থাকবে।

এই দুইদিন ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া বন্দর ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী ১৭ থেকে ২৩ মার্চ (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন সীমিত আকারে চালু রাখতে পারবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০৭ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com