| বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ১৮ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ রয়েছে, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সর্বশেষ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। যা গতবছর একই সময়ে ছিলো ৩ টাকা ২৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
Posted ১০:২১ এএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity