| শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট
সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড’-এর পাবলিক সাবস্ক্রিপশন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে। বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য সাড়া পাওয়ায় ৪৫ কার্যদিবসের নির্ধারিত সময়সীমার প্রায় ২৫ কার্যদিবস আগেই ফান্ডটির সাবস্ক্রিপশন পূর্ণ হয়।
ফান্ডটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ ও আস্থার কারণেই নির্ধারিত সময়ের আগেই সাবস্ক্রিপশন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ ২০২৬ থেকে ফান্ডটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আগামী ১৫ মার্চ থেকে বিনিয়োগকারীরা ফান্ডটির ইউনিট ক্রয়-বিক্রয় ও নতুন করে বিনিয়োগের সুযোগ পাবেন।
সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা, স্পনসর, বিনিয়োগকারী, ট্রাস্টি, কাস্টোডিয়ান, সংশ্লিষ্ট ব্যাংক এবং অন্যান্য অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শরিয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, নৈতিক ও টেকসই বিনিয়োগের সুযোগ তৈরি এবং দেশের পুঁজিবাজারের উন্নয়নে ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখতে তারা কাজ করে যাবে।
Posted ১২:০৭ পিএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity