শিরোনাম >>
শিরোনাম >>

টানা তৃতীয় দিন কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার টাকা

  |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

টানা তৃতীয় দিন কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার টাকা
Share

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম কমায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ৫০৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে।

এর আগে শুক্রবারও বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ৩৯২ টাকা কমিয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং ২২ ক্যারেট রুপার ভরি ছিল ৬ হাজার ৩৫৭ টাকা।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২২ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com