রপ্তানিতে নতুন সুবিধা: সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর অনুমতি

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট

রপ্তানিতে নতুন সুবিধা: সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর অনুমতি
Share

রপ্তানিকারকদের জন্য প্রক্রিয়া সহজ করতে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে শিপিং বা পরিবহনসংক্রান্ত ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক বাণিজ্যে গতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুতের সুযোগ দিতে পারবে। এর ফলে রপ্তানিকারকরা প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে সরাসরি ডকুমেন্ট পাঠাতে পারবেন, যা পণ্য ছাড় প্রক্রিয়াকে দ্রুত করবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য গ্রহণের সুবিধার্থে নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করতে আগ্রহী। সেই চাহিদা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রপ্তানিকারকরা বাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে পারেন।

তবে রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট পণ্যের বৈধ রপ্তানি আদেশ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করতে হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০৫ পিএম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com