বিওয়াইডি–রানার চুক্তি: বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো মূল্যায়নাধীন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট

বিওয়াইডি–রানার চুক্তি: বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো মূল্যায়নাধীন
Share

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি-এর সঙ্গে করা মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্ট (এমএসএমএ) ঘিরে চূড়ান্ত বিনিয়োগ ও সম্ভাব্য আর্থিক প্রভাব এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছে রানার অটোমোবাইলস।

রোববার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর অনুসন্ধানের জবাবে কোম্পানিটি এ তথ্য জানায়। বিষয়টি ইতোমধ্যে বিনিয়োগকারীদের অবহিত করেছে ডিএসই।

এর আগে রানারের পরিচালনা পর্ষদ বিওয়াইডির সঙ্গে এমএসএমএ অনুমোদন দিলে চুক্তির কপি ও সম্ভাব্য আর্থিক প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে চায় ডিএসই। জবাবে কোম্পানিটি জানায়, এই চুক্তি মূলত একটি কাঠামোগত সমঝোতা, যার আওতায় সিকেডি (কমপ্লিটলি নকড ডাউন) পদ্ধতিতে যানবাহন উৎপাদনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

বর্তমানে চুক্তির ভিত্তিতে প্রকল্পের সম্ভাব্যতা, বিনিয়োগ কাঠামো, বাস্তবায়নের সময়সীমা এবং আর্থিক ফলাফল নিয়ে বিশ্লেষণ চলছে। একই সঙ্গে প্রতিটি মডেলের জন্য পৃথক টেকনিক্যাল লাইসেন্স অ্যাগ্রিমেন্ট (টিএলএ) করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বাণিজ্যিক ও পরিচালনাগত বিষয়গুলো নির্ধারিত হবে।

চুক্তিটি ২০২৫ সালের ২০ মার্চ চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত বিওয়াইডির এক সম্মেলনে স্বাক্ষরিত হয়। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করা বাকি রয়েছে, যা শেষ হতে আরও পাঁচ থেকে ছয় কার্যদিবস লাগতে পারে।

চুক্তির আনুষ্ঠানিক কপি হাতে পেলেই তা ডিএসইতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে রানার অটোমোবাইলস। পাশাপাশি প্রকল্পের চূড়ান্ত বিনিয়োগ, সম্ভাব্য আর্থিক প্রভাবসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো পর্যালোচনায় রয়েছে এবং এ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন হবে।

চূড়ান্ত অনুমোদনের পর বিনিয়োগের পরিমাণসহ সব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৩৬ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com