নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ওই বৈঠকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিলো ১ টাকা ৯৭ পয়সা।
এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই। আর লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে।
প্রতিদিনের অর্থনীতি/এসএ
Posted ১১:৪৬ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity