শিরোনাম >>
শিরোনাম >>

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আগাম সতর্কতা জোরদার, ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আগাম সতর্কতা জোরদার, ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
Share

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণসহ সামগ্রিক ঝুঁকি আগেভাগে শনাক্ত ও নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত করে নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে। ২০২৫ সালভিত্তিক এবং পরবর্তী সময়ের ক্ষেত্রেও একই নির্দেশনা কার্যকর থাকবে।

নতুন এ নির্দেশনার অংশ হিসেবে ব্যাংকিং খাতের তদারকি ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ঝুঁকিভিত্তিক সুপারভিশন (রিস্ক বেইজড সুপারভিশন বা আরবিএস) চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ব্যবস্থায় সব ব্যাংককে একইভাবে বিবেচনা না করে যেসব প্রতিষ্ঠানে ঝুঁকি বেশি, সেগুলোর ওপর তদারকি বাড়ানো হবে। এর ফলে সম্ভাব্য অনিয়ম, আর্থিক দুর্বলতা ও ঋণঝুঁকি আগেই চিহ্নিত করা সম্ভব হবে।

নতুন এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অগ্রগতি আসার পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৫ এএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com