জ্বালানি সাশ্রয়ে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

প্রতিদিনের অর্থনীতি   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি সাশ্রয়ে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি
Share

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের ধারাবাহিকতায় পুঁজিবাজারেও আনা হয়েছে সময়সূচির পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লেনদেনের সময় কমিয়ে আনছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), যা কার্যকর হবে রোববার (৫ এপ্রিল) থেকে।

শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, নতুন সময়সূচিতে প্রতিদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন শেষে বেলা ২টায় দিনের লেনদেন শেষ হবে।

বর্তমানে যেখানে লেনদেন চলে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত, সেখানে নতুন সূচিতে মোট সময় আধা ঘণ্টা কমানো হয়েছে।

শুধু লেনদেন নয়, স্টক এক্সচেঞ্জের সার্বিক কার্যক্রমের সময়ও সমন্বয় করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ডিএসইর অফিস কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত, যা আগের তুলনায় এক ঘণ্টা কম।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০৬ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com