শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক আশিকুর রহমান

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ডিএসই বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক আশিকুর রহমান
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমানকে তিন বছরের জন্য অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এ নিয়োগ অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তীতে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগ থেকে ডিএসইকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। ডিএসই সূত্র জানায়, তিনি মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন।

ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে আশিকুর রহমান পূর্বের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, প্রার্থীর ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড যাচাই-বাছাই শেষে এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২৮ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com