প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ (২৫% নগদ ও ৫% স্টক) লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (০৫ এপ্রিল) অনুষ্ঠিত ওই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিলো ৬ টাকা ৩১ পয়সা।

এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। আর লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩৭ এএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com