শিরোনাম >>
শিরোনাম >>

আস্থা লাইফ ও কমিউনিটি ব্যাংকের নতুন অংশীদারিত্ব: ব্যাংকাস্যুরেন্স সেবা চালু

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

আস্থা লাইফ ও কমিউনিটি ব্যাংকের নতুন অংশীদারিত্ব: ব্যাংকাস্যুরেন্স সেবা চালু
Share

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধ্যে একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অব.) এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক তাদের গ্রাহকদের কাছে বাংলাদেশ ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর ব্যাংকাস্যুরেন্স নির্দেশিকা অনুযায়ী আস্থা লাইফের লাইফ বীমা পলিসি বাজারজাত ও বিক্রয় করতে পারবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে বীমা সুরক্ষা পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স বীমা সেবা সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও সহজে বীমা সুবিধা পৌঁছে দেবে।’

তিনি আরও বলেন, আস্থা লাইফ সকল শ্রেণির গ্রাহকদের জন্য উন্মুক্ত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৭ পিএম | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com