শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
Share

পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে এগোচ্ছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুমোদন পাওয়া বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, পূর্ণ পরিশোধিত এবং নির্দিষ্ট মেয়াদ শেষে রিডিমেবল। সাত বছর মেয়াদি এই বন্ডের কুপন রেট নির্ধারণ করা হবে প্রচলিত বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

বিএসইসি জানায়, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই) এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতে পারবেন।

প্রতি ইউনিট বন্ডের মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। সংগৃহীত অর্থ করপোরেট, রিটেইল ও এসএমই খাতে ঋণ বিতরণে ব্যবহার করবে ব্যাংকটি।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্বে থাকবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। আর যৌথ অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৫ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com