প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি-তে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির কার্যক্রমে সুশাসন নিশ্চিত ও সম্পদের সুরক্ষা জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়—ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রিসিভার নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছেন।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিটের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ৪৮ লাখ টাকা।
মোট ৬০ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৬০ দশমিক ৭৩ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৫ দশমিক ৭৯ শতাংশ শেয়ার।
Posted ৭:৫৫ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity