শিরোনাম >>
শিরোনাম >>

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ড অনুমোদনের সময় বাড়াল বিএসইসি

প্রতিদিনের অর্থনীতি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ড অনুমোদনের সময় বাড়াল বিএসইসি
Share

পুঁজিবাজারে বন্ড ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় পেল যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি। দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ শেষবারের মতো বাড়ানো হয়েছে।

একইভাবে, ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৮ এর ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মেয়াদ বৃদ্ধি ছাড়া বন্ড দুটির পূর্বের সব শর্ত অপরিবর্তিত থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৩৫ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com