লিন্ডে বাংলাদেশের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

লিন্ডে বাংলাদেশের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ২০২৫ সালের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (০৮ এপ্রিল) অনুষ্ঠিত ওই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৯২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। আর লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৯ এএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com