শিরোনাম >>
শিরোনাম >>

এক ছাতার নিচে ব্যাংকিং ও বীমা: সন্ধানী লাইফ–মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স সেবা চালু

প্রতিদিনের অর্থনীতি   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

এক ছাতার নিচে ব্যাংকিং ও বীমা: সন্ধানী লাইফ–মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স সেবা চালু
Share

একসঙ্গে ব্যাংকিং ও জীবন বীমা সুবিধা নিশ্চিত করতে গ্রাহকদের জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম শুরু করেছে। এর ফলে ব্যাংকের শাখা থেকেই সহজে বীমা পলিসি গ্রহণ ও প্রিমিয়াম জমা দেয়ার সুযোগ মিলবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।

এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির শাখাগুলো থেকেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পলিসি গ্রহণ ও প্রিমিয়াম জমা দেয়ার সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান এবং হেড অব ব্যাংক্যাসুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুন।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার এবং চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৫২ পিএম | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com