প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ২০২৫ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ২৪ পয়সার তুলনায় কিছুটা বেশি।
একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা। তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ১৩ পয়সা।
প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ জুন কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।
Posted ৮:৫৩ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity