প্রগতি ইন্স্যুরেন্সের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

প্রগতি ইন্স্যুরেন্সের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএল‌সির ২০২৫ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ২৪ পয়সার তুলনায় কিছুটা বেশি।

একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা। তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ১৩ পয়সা।

প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ জুন কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৫৩ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com