৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা সিটি ব্যাংকের

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা সিটি ব্যাংকের
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিটি ব্যাংক পিএলসি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ২০২৫ সালের আর্থিক ফলাফলের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্থিক সূচক অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮.৭১ টাকা, যা আগের বছরে ছিল ৬.৬৭ টাকা।

একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৬৭ টাকা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩১ এএম | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com