প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
কোম্পানিসহ অ-ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময় অনুযায়ী, রিটার্ন দাখিল করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত।
সোমবার (১৩ এপ্রিল) জারি করা এক আদেশে এনবিআর এ তথ্য জানায়। এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার ক্ষেত্রে। অর্থাৎ কোম্পানি ও প্রাতিষ্ঠানিক করদাতারা এই বাড়তি সময়ের সুবিধা পাবেন।
এনবিআর জানিয়েছে, করদাতাদের রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে বেশি সংখ্যক রিটার্ন দাখিল নিশ্চিত করতেই এ সময় বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হয়েছে, তাদের জন্য নির্ধারিত সময়সীমাই এই সিদ্ধান্তের আওতায় বাড়ানো হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব কর অঞ্চল, কর কমিশনার কার্যালয়, কর আপিল অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।
Posted ৩:০৬ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity