শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসি–প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বিএসইসি–প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা
Share

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনি-র সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে দেশের পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কৌশল তুলে ধরা হয়।পুঁজিবাজারকে আরও কার্যকর, স্বচ্ছ ও টেকসই করতে নীতিগত ও কাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়েছে সংস্থাটি পাশাপা‌শি বৈঠকে বাজারের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিস্তারিত চিত্র তুলে ধরে বিএসইসি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়া কমিশনের অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসইসির পক্ষ থেকে একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে সংস্থাটির ভূমিকা, কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি পুঁজিবাজারের ইকোসিস্টেম, বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো, সাম্প্রতিক সংস্কার উদ্যোগ এবং অর্জিত সাফল্য তুলে ধরা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

এছাড়া পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ সম্পর্কেও বিশেষ সহকারীকে অবহিত করা হয়।

বৈঠক শেষে তানভীর গনি বাজারের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com