শিরোনাম >>
শিরোনাম >>

আইপিও আনতে ব্যর্থদের সতর্ক বার্তা, মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদার

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

আইপিও আনতে ব্যর্থদের সতর্ক বার্তা, মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদার
Share

পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে গতি বাড়াতে ইস্যু ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়েও আইপিও আনতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় এ বার্তা দেন কমিশনের চেয়ারম্যান। সভায় কমিশনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের সব মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ইস্যু ম্যানেজারদের নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রতি দুই বছরে অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন বাজারে আনা বাধ্যতামূলক। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সভায় তিনি আরও জানান, পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে কমিশন। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল নতুন ইস্যুয়ার তালিকাভুক্তি, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি বাজারে আনা, পাবলিক ইন্টারেস্ট কোম্পানিতে সুশাসন নিশ্চিত করা, তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও তার সমাধান, ইস্যু ম্যানেজারদের পাইপলাইনে থাকা প্রক্রিয়াধীন ইস্যু, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লোকসানের জন্য প্রভিশন সংরক্ষণ, বন্ডের মাধ্যমে অর্থায়ন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠার কৌশল।

সভায় অংশ নেওয়া ইস্যু ম্যানেজাররা তাদের পাইপলাইনে থাকা ইস্যুগুলোর সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন এবং দ্রুত নতুন কোম্পানি বা আইপিও বাজারে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৩ এএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com