ফুয়েল পাস নিবন্ধন বিস্তৃত, আরও ১৯ জেলায় কার্যক্রম শুরু

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ফুয়েল পাস নিবন্ধন বিস্তৃত, আরও ১৯ জেলায় কার্যক্রম শুরু
Share

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। নতুন করে ১৯ জেলায় নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আজ থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ধাপে ধাপে দেশের সব জেলায় এই নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

এর আগে, ১৮ এপ্রিল জারি করা এক ঘোষণায় বলা হয়, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এই সিস্টেমের আওতায় আনা হয়েছে।

এরও আগে, ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে।

প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য চালু হওয়া এই অ্যাপ সফলভাবে পরীক্ষামূলক ধাপ শেষ হলে পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪৭ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com