শিরোনাম >>
শিরোনাম >>

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
Share

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় অন্যান্য এজেন্ডার পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। এছাড়া সভায় সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

একই সভায় পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে কোম্পানিটি প্রয়োজনীয় ঘোষণা দেবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০৩ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com