প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনও বেড়ে এক হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের উর্ধ্বগতির মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দিনজুড়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দেয়।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ দশমিক ১৬ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ পয়েন্টে। আর ডিএস-৩০ বেড়েছে ২০ দশমিক ৩২ পয়েন্ট, যা উঠে এসেছে ২ হাজার ৪ পয়েন্টে।
লেনদেনের চিত্রেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। দিনভর ডিএসইতে মোট ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ৯২৯ কোটি ২৮ লাখ টাকা।
বাজারে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
Posted ৩:৫২ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity