শিরোনাম >>
শিরোনাম >>

ছয় বীমা কোম্পানির বোর্ড সভা ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ছয় বীমা কোম্পানির বোর্ড সভা ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ছয় প্রতিষ্ঠানের আসন্ন বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সভাগুলোতে ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন ও ২০২৬ সালের প্রথম প্রান্তিক অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে। ঘোষিত সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট বীমা কোম্পানিরগুলোর পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। বোর্ড অনুমোদন দিলে এসব আর্থিক তথ্য পরবর্তীতে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। একইসঙ্গে আলোচনায় থাকতে পারে লভ্যাংশ ঘোষণার বিষয়টিও।

ডিএসইর তথ্য অনুযায়ী—

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি : ২৯ এপ্রিল, দুপুর আড়াইটায়।

ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স পিএলসি : ২৯ এপ্রিল, বিকেল ৫টা।

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ২৯ এপ্রিল, বিকেল ৪টা (একই সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে)।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি : ৩০ এপ্রিল, বিকেল সাড়ে ৩টা (একই সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে)।

নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি : ২৯ এপ্রিল, বিকেল ৩টা (একই সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে)।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র প্রথম প্রান্তিক সংক্রান্ত বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করবে।

উল্লেখ্য, প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com