প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে বড় কোনো উত্থান না থাকলেও স্থিতিশীলতার মধ্যে ইতিবাচক প্রবণতা বজায় ছিল। প্রধান সূচক অপরিবর্তিত থাকলেও অন্যান্য সূচকে সামান্য অগ্রগতি দেখা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে মিশ্র চিত্র দেখা যায়। দিন শেষে ডিএসইএক্স সূচক প্রায় অপরিবর্তিত থেকে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ হাজার ১৪ পয়েন্টে উঠে আসে।
লেনদেনের চিত্রে কিছুটা শ্লথতা দেখা গেছে। দিনভর ডিএসইতে প্রায় ৮৮৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
আজ মোট ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, বিপরীতে কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
Posted ৩:৫৩ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity