পিপলস ইন্স্যুরেন্সের ১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পিপলস ইন্স্যুরেন্সের ১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
Share

২০২৫ হিসাব বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৮৪ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ হয়েছে ৫ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৬৬ পয়সা থেকে বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৮ পিএম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com