শিরোনাম >>
শিরোনাম >>

সন্ধানী লাইফ–ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

সন্ধানী লাইফ–ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর
Share

স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সন্ধানী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মাহবুবুর রহমান।

অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে অংশ নেন এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মুকদুম শিবলী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট) মো. মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য বীমা ও স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয় জোরদার হবে এবং উভয় প্রতিষ্ঠানের সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের জন্য আরও সমন্বিত সুবিধা নিশ্চিত করবে।-‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৩৫ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com