প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্যেও লেনদেনের পরিমাণে দৃশ্যমান গতি ফিরেছে। প্রধান সূচক সামান্য বাড়লেও অন্যান্য সূচকে ছিল ভিন্নধর্মী চিত্র।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দিনজুড়ে লেনদেনে ওঠানামা লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ১৭.৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়ায়। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক কিছুটা কমে ১ হাজার ৬৫ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৬ পয়েন্টে উঠে।
লেনদেনে ছিল ইতিবাচক গতি। দিন শেষে ডিএসইতে মোট ৯৮২ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বাজারে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারদর।
Posted ২:৪১ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity