পুঁজিবাজারে অনলাইন প্রতারণার ফাঁদ, বিএসইসির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজারে অনলাইন প্রতারণার ফাঁদ, বিএসইসির সতর্কবার্তা
Share

পুঁজিবাজারে বিনিয়োগের নামে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার ঘটনায় সতর্কবার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু চক্র বিএসইসির নাম ভাঙিয়ে নিজেদের বৈধ বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিচ্ছে এবং অনলাইনে প্রচারণা চালাচ্ছে। বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন নেই।

বিএসইসির তথ্য অনুযায়ী, প্রতারকরা মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে আকাশচুম্বী মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। নিজেদের কমিশন অনুমোদিত দাবি করলেও তাদের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।

বিশেষভাবে “Prosperia Securities Group Limited” নামের একটি অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে কমিশন। এ ধরনের প্ল্যাটফর্মে যাচাই ছাড়া বিনিয়োগ করলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের যেকোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের আগে তার বৈধতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন ও অনুমোদন রয়েছে কি না তা বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটের ‘Registered Entities’ বিভাগে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ওয়েবসাইট থেকেও লাইসেন্স সংক্রান্ত তথ্য নিশ্চিত করা যাবে।

কোনো অনলাইন প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স বিভাগকে জানাতে বলা হয়েছে। এ সংক্রান্ত তথ্য ই-মেইল (intel@sec.gov.bd) ঠিকানায় পাঠানোর জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে কমিশন।

বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসইসির নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৫৮ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com