নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৯৪ পয়সা। এতে মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়।
একই সঙ্গে শেয়ারপ্রতি নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৪ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৮৩ পয়সার তুলনায় অনেক বেশি।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন, বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ধার্য করা হয়েছে ২১ মে।
Posted ৬:০৯ এএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity