শিরোনাম >>
শিরোনাম >>

বরিশালে পপুলার লাইফের বীমাদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বরিশালে পপুলার লাইফের বীমাদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা
Share

বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কোম্পানির বরিশালস্থ নিজস্ব ভবনের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ধরে রাখতে সময়মতো বীমাদাবী পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি উন্নয়ন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মেয়াদোত্তীর্ণ বীমাদাবীর চেক গ্রাহকদের হাতে তুলে দেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।  -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২৩ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com