নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক কিছুটা বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে ইতিবাচক দিক হলো—লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৪ পয়েন্টে নেমে এসেছে। ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ও ১ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬ পয়েন্টে।
লেনদেনের চিত্রে দেখা যায়, দিনভর ডিএসইতে মোট ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৫৬ কোটি ১ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে মাত্র ৯০টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ২৫১টির দর কমেছে। এছাড়া ৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।
Posted ২:২৮ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity