শিরোনাম >>
শিরোনাম >>

ঝুঁকিভিত্তিক অডিটে ৭২ হাজারের বেশি রিটার্ন বাছাই, স্বচ্ছতায় জোর এনবিআরের

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ঝুঁকিভিত্তিক অডিটে ৭২ হাজারের বেশি রিটার্ন বাছাই, স্বচ্ছতায় জোর এনবিআরের
Share

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বড় পরিসরে আয়কর রিটার্ন অডিটে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ঝুঁকিভিত্তিক (রিস্ক-বেইজড) মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় এসব রিটার্ন নির্বাচন করা হয়েছে, যাতে রাজস্ব আদায়ে গতি আসে এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়।

এর আগে, প্রথম ধাপে ২০২৫ সালের জুলাই মাসে র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছিল। দ্বিতীয় ধাপে প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে নির্বাচন করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, পুরো নির্বাচন প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হওয়ায় এতে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। ফলে অডিট প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকবে এবং করদাতাদের মধ্যে আস্থা বাড়বে।

অডিটের জন্য নির্বাচিত টিআইএনধারীদের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংস্থাটির মতে, এই পদ্ধতি রাজস্ব প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩৫ এএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com