শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক এশিয়ার ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ব্যাংক এশিয়ার ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

ব্যাংক এশিয়া পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ৮ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

আর্থিক ফলাফলে দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৩ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৯৫ পয়সার তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৪২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন‌্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩২ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com